সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

লালমনিরহাটে পাটগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে পাটগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের পাটগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী। বুধবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার সেলিম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, ঘটনার দিন বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী সেলিম তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে ৯ বছর বয়সী শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে পরীক্ষার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর পুলিশ অভিযুক্ত সেলিমকে ধরতে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পাশ্ববর্তী হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পাশ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার সেলিমকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


More News Of This Category