রবিবার ,২৩ আগষ্ট ২০২৬ যুক্তরাষ্ট্র জেএসডি’র মতবিনিময় সভা
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ২৩ আগষ্ট ২০২৬, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক শহরের ১৬৪-০১ জ্যামাইকা এভিনিউতে অবস্থিত জলখাবার রেষ্টুরেন্টে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। খবর আইবিএননিউজ ।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
উক্ত সডায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত দলের সকলস্তরের নেতা, কর্মি, সমর্থকসহ সমমনা সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।
যোগাযোগ : ৭১৮-২২৩-০৬১৬, ৩৪৭-৩৫০-৪৯৯৯, ৬৪৬-২০৯-৫৮৫১, ৩৪৭–২৭৬-১৬০৪,৩৪৭-৫৬৯- ৪৭০৪, ৬৪৬-২৬০-৪২১২.উল্লেখ্য জেএসডি”র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গত ২৩ জুলাই ২০২৬,স্ত্রী ও ছেলেকে নিয়ে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে আসেন। ব্যক্তিগত সফরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করার পাশাপাশি নিউজার্সী, কানেকটিক,প্লোরিডা, টেক্সাস, কানাডার টরেণ্টো, অটোয়াসহ বিভিন্ন শহরে সফর করছেন। সফরের পাশাপাশি তিনি আত্মীয় – স্বজন, বন্ধু – বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করছেন ও দলের নেতা – কর্মীদের সাথে মত বিনিময় করছেন।