শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline :
But not, when you’re in search of a very funds-friendly commission method, InstaDebit may be a good choice for you Just like the gaming reception is going to be the notice, there can be significantly more so you’re able to Steeped Sweeps than just their game A few of the most recent casinos on the internet may offer such as for example perks just like the an easy way to attention new participants Enjoy Gambling games: Ports, Dining table Online game, Live Investors & Private Headings The fresh new casino webpages has actually an user-friendly structure that have really-planned tabs you could browse as a result of with very little thought দীর্ঘ অবহেলার অবসান, ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে স্বরনীকায় ১ কোটি ৫৫ লাখের নতুন ভবন মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ (নেত্রকোণা) Greatest Payment Online casinos 2026 Highest Expenses Casino Web sites Withdraw easily playing with Bitcoin, Ethereum, Tether or those almost every other cryptocurrencies Most cashback now offers cover anything from 5% so you can 15%, settled because a real income otherwise reasonable-wager extra credit মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ,,,

রহনপুরে মাদক-ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানের ঘোষণা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রহনপুরে মাদক-ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানের ঘোষণা

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক, ছিনতাই ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় রহনপুর আম বাজার চত্বরে আম চাষি ও আম ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের জনগণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর ১৬ বিজিবির কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, রহনপুর পৌর ইঞ্জিনিয়ার আব্দুল মালেকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিস্তার রোধ, ছিনতাই দমন ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তারা আরও বলেন, রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


More News Of This Category