শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

প্রতিশোধ নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতেই শেখ হাসিনা ফিরবেন – বাহাউদ্দিন নাছিম

Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রতিশোধ নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতেই শেখ হাসিনা ফিরবেন – বাহাউদ্দিন নাছিম

শফিক বাবু হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন। বাংলাদেশের হারানো গৌরব এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতেই তিনি দেশে ফিরবেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক,কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।খবর আইবিএননিউজ।বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাহাউদ্দীন নাছিম বলেন বাংলাদেশকে হায়নাদের কবল থেকে মুক্ত করাই হোক আজকের দিনের প্রত্যয়।

সন্ত্রাস ও জঙ্গীবাদসহ অন্যান্য উগ্রবাদীদের কাছে দখল হয়ে যাওয়া বাংলাদেশকে দখলমুক্ত করতে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, এ সকল গোষ্ঠীর প্রতারণায় বাংলাদেশ আজ গভীর সংকটে। দেশে এখন নারীর অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখা হয়েছে।

প্রাণের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র সকল ভাই বোনদের যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করাও আহবান জানান বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ৭৫’র ঘাতকরা যেমনি বাংলাদেশকে ধ্বংস করেছিল ঠিক তেমনি এখন একই ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই ভঙ্গুর দেশকে আবারও পুনরুদ্ধার করতে দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরবেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। শোকের মাসকে শক্তিতে পরিণত করে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা – বিজয়ের মাসের ভিতরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে বাংলাদেশের জনগণ এবং বীরোচিত সংবর্ধনা দেওয়া হবে।

পরিশেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, এজন্য জাতিকে শক্তি সঞ্চয় করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।

সাংবাদিক,কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের প্রাণের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” সংগঠনের আহবায়ক সাংবাদিক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় ভার্চুয়াল এই স্মরণ সভায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাঙালি সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুইঁয়া, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন, স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র যুগ্ম আহবায়ক সাজেদা পারভীন সাজু, আহমেদ রাসেল(যুক্তরাষ্ট্র), সাংবাদিক সেলিনা আকতার জোছনা (যুক্তরাজ্য), সাংস্কৃতিক সংগঠক ডক্টর বাহাউদ্দীন গোলাপ, অধ্যাপক শেখ নাদিম, উপস্থাপিকা শাম্মী আকতার, বেঙ্গল টাইমস বিডি ডট কমের সম্পাদক বিপ্লব খান, সাংবাদিক ফারুক রহমান, আবু সালেহ রনি, সিরাজুল ইসলাম রাজ, খোন্দকার তারেক রায়হান (যুক্তরাজ্য), জহিরুল ইসলাম(যুক্তরাষ্ট্র), শাহনাজ পারভীন এলিস, মৌসুমি আকতার স্মৃতি, সাজ্জাদ বাবু, মোহাম্মদ জালাল উদ্দীন,জহির উদ্দিন, শেখ সাদী, মোঃ সেলিম, আরিফুর রহমান আরিফ (যুক্তরাষ্ট্র), জান্নাত হাজারি, ইমরান হাওলাদার এবং কণ্ঠশিল্পী মুক্তি শেখ প্রমুখ।


More News Of This Category