বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
কি ভাবে সেজদা দেওয়ার নিয়ম,   আসলে#সেজদা কোথায় করতে হয়? #সেজদা কিভাবে করবেন জেনে নিন ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্য গ্রেফতার==== দ্য ডেইলি বাংলা স্কাই ভারপ্রাপ্ত সম্পাদকের কলম থেকে। পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে। নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যান উদ্ধার আরমান হোসেন রাজু তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগম জিয়ার জন্মবার্ষিকী পালনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের ব্যতিক্রমী আয়োজন

Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মবার্ষিকী পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

৮২তম জন্মবার্ষিকীর সংখ্যা মিল রেখে ৮২ জন কুরআনের হাফেজের মাধ্যমে- একই সঙ্গে সম্মিলিত সুরে পবিত্র কুরআনের সূরা ইখলাস ৮২ বার পাঠ করা হবে। সেই সাথে পাঁচ খতম পবিত্র কুরআন তেলাওয়াতের পরিসমাপ্তি করে দোয়া-মোনাজাতের
মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে। এতে অংশগ্রহণ করবেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী।

আগামীকাল রোববার (১৬ আগস্ট) শহীদ জিয়ার মাজারে এ কুরআন খম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করবেন বাংলাপোষ্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
পরিচালনা করবেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা।

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার জানান, তাদের এই আয়োজনের সংবাদে খুশি হয়ে কুরআন খতমসহ সার্বিক কার্যক্রমে শরিক হয়েছেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, যুক্তরাজ্য লন্ডন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কানাডা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী ও সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু প্রমুখ।

এ বিষয়ে মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাকে সম্মান জানিানো ও তাঁর মাফিরাতের জন্য আল্লাহর নিকট বিশেষ দোয়া করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য।

সুন্দর করে পত্রিকা আকারে লেখাটা সুন্দর করে তৈরি করে দাও অন্যভাবে সুন্দর করে দাও


More News Of This Category