শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline :
থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত নীলফামারীতে পৃথক সাপের কামড়ে শিশুসহ দুজনের করুণ মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী। স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঝালকাঠির জনপ্রিয় গীতিকার কবি ডাঃ জহিরুল ইসলাম বাদল এর লেখা কালজয়ী উপন্যাস “মেঘনার মাঝি” চলছে সারা দেশে, *বিজয়নগরে নতুন সাজে ফিরলো “ফুচকা’র আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্টাফ রিপোর্টারঃ গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন গৌরনদী প্রতিনিধি। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন গৌরনদী প্রতিনিধি। গ্রুপিং নয়, ঐক্য গড়ে তুলুন, ব্যক্তিস্বার্থ নয়—সাংবাদিকদের স্বার্থকে প্রাধান্য দিন: নুরুল হোসাইন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার

স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্টাফ রিপোর্টারঃ

Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টারঃ

সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় SUS-এর রেফারেন্সে আসা ব্যক্তিদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ডায়াবেটিসসহ বিভিন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা ও বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। অতি শীঘ্রই সাঘাটা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন।

সমঝোতা স্মারকে সাঘাটা উন্নয়ন সংস্থার (SUS) পক্ষে নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা এবং সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে পরিচালক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) কর্তৃপক্ষ জানায়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সহজলভ্য করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category