শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline :
থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত নীলফামারীতে পৃথক সাপের কামড়ে শিশুসহ দুজনের করুণ মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী। স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঝালকাঠির জনপ্রিয় গীতিকার কবি ডাঃ জহিরুল ইসলাম বাদল এর লেখা কালজয়ী উপন্যাস “মেঘনার মাঝি” চলছে সারা দেশে, *বিজয়নগরে নতুন সাজে ফিরলো “ফুচকা’র আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্টাফ রিপোর্টারঃ গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন গৌরনদী প্রতিনিধি। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন গৌরনদী প্রতিনিধি। গ্রুপিং নয়, ঐক্য গড়ে তুলুন, ব্যক্তিস্বার্থ নয়—সাংবাদিকদের স্বার্থকে প্রাধান্য দিন: নুরুল হোসাইন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার

নীলফামারীতে পৃথক সাপের কামড়ে শিশুসহ দুজনের করুণ মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নীলফামারীতে পৃথক সাপের কামড়ে শিশুসহ দুজনের করুণ মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১৪ আগস্ট, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ১০ বছর বয়সী মেয়ে লুনা এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

​শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় রায় একটি ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে যান। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। বাড়িতে ফেরার পর তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু লুনা বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা-বাবার সাথে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। বিষের যন্ত্রণায় লুনা ছটফট শুরু করলে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই দুটি মর্মান্তিক ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


More News Of This Category