বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ। সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ-এর জাতীয় শোক দিবসের সভা শুক্রবার,১৪ আগস্ট ২০২৬ হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ শেষে নিউইয়র্ক আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক ড.প্রদিপ করের হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ​সম্মানিত সদস্য ও প্রিয় সহযোদ্ধাবৃন্দ, ​আমি মো: আফজাল হোসেন ফরাজি। আসন্ন ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ)’-এর কেন্দ্রীয় কমিটি নির্বাচন ২০২৬-এ সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। বান্দরবান রেডক্রিসেন্টের নেতৃত্বে মুজিবুর রশিদ। ভাইস-চেয়ারম্যান নিযুক্ত, তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ। মোহাম্মদ করিম লামা – আলীকদম প্রতিনিধি ​ফ্রি যাচাই ক্লাস – সবার জন্য সফলতার শুরু। ​Basic to Advanced Spoken English বা Basic to IELTS কোর্সের যাত্রা শুরু করুন আমাদের সাথে। যাচাই ক্লাস – সবার জন্য সফলতার শুরু। ​Basic to Advanced Spoken English বা Basic to IELTS কোর্সের যাত্রা শুরু করুন আমাদের সাথে।

বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে স্থাপন করা হয়েছে দোকানদারবিহীন ‘সততা স্টোর’।
১১ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ‘সততা স্টোর’ নামে একটি ছোট দোকান সাজানো রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রাখা হয়েছে এবং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো দোকানদার বা বিক্রেতা নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা জানান, এটি সাধারণ কোনো দোকান নয়; বরং শিক্ষার্থীদের জন্য এটি সততার পরীক্ষার একটি মাধ্যম। কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় পণ্য নেওয়ার পর তার মূল্য রেজিস্টারে লিখে রাখবে এবং নির্ধারিত টাকা একটি বয়ামে জমা দেবে।
তিনি বলেন, দোকানে কোনো বিক্রেতা না থাকলেও শিক্ষার্থীরা যেন পণ্যের মূল্য পরিশোধ করে—এই অভ্যাস গড়ে তোলাই ‘সততা স্টোর’-এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষা লাভ করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ প্রেরক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category