বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ। সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ-এর জাতীয় শোক দিবসের সভা শুক্রবার,১৪ আগস্ট ২০২৬ হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ শেষে নিউইয়র্ক আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক ড.প্রদিপ করের হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ​সম্মানিত সদস্য ও প্রিয় সহযোদ্ধাবৃন্দ, ​আমি মো: আফজাল হোসেন ফরাজি। আসন্ন ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ)’-এর কেন্দ্রীয় কমিটি নির্বাচন ২০২৬-এ সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। বান্দরবান রেডক্রিসেন্টের নেতৃত্বে মুজিবুর রশিদ। ভাইস-চেয়ারম্যান নিযুক্ত, তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ। মোহাম্মদ করিম লামা – আলীকদম প্রতিনিধি ​ফ্রি যাচাই ক্লাস – সবার জন্য সফলতার শুরু। ​Basic to Advanced Spoken English বা Basic to IELTS কোর্সের যাত্রা শুরু করুন আমাদের সাথে। যাচাই ক্লাস – সবার জন্য সফলতার শুরু। ​Basic to Advanced Spoken English বা Basic to IELTS কোর্সের যাত্রা শুরু করুন আমাদের সাথে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান
এমএ আলীম সরকারের

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সোমবার (১০ আগস্ট ২০২৬) সৌদি আরবে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এমএ আলীম সরকার।খবর আইবিএননিউজ ।

এক শোকবার্তায় তিনি বলেন, বিদেশের মাটিতে কর্মরত ১৬ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের এভাবে প্রাণ হারানো শুধু তাঁদের পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্যই গভীর শোকের বিষয়।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিহতদের পরিবারকে দ্রুত ও পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান, মরদেহ দ্রুত দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এমএ আলীম সরকার আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান।


More News Of This Category