ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ শেষে নিউইয়র্ক আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক ড.প্রদিপ করের হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ ৫ আগস্ট ২০২৬,ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড.প্রদীপ রজ্ঞন কর অংশগ্রহণ শেষে নিউইয়র্কে ফিরে এসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,পূর্বাঞ্চল আওয়ামী লীগ,সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এর সাথে গত রবিবার,৯ আগস্ট ২০২৬,রাত ১১টায় নিউইয়র্ক এর নবান্ন রেস্টুরেন্টে এক মত বিনিময় অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন ড.প্রদিপ কর।খবর আইবিএননিউজ ।মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,পূর্বাচল আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী,যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা খন্দকার জাবেদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ । মতবিনিময় সভায় ড.প্রদীপ কর শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তার উপস্থিতির বিস্তারিত আলোচনা করেন এবং শোকাবহ মাস আগস্ট,বিশেষ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন ।শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা বয়।ছবিতে বাথেকে খন্দকার জাহেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,মনজুর চৌধুরী,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আব্দুল হাসিব মামুন,বীর মুক্তিযোদ্ধা ঢ.প্রদীপ কর,জাহাঙ্গীর এইচ মিয়া ও জুয়েল আহমেদকে দেখা যাচ্ছে ।ছবিঃবাপসনিউজ।