আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত সদস্য ও প্রিয় সহযোদ্ধাবৃন্দ,
আমি মো: আফজাল হোসেন ফরাজি। আসন্ন ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ)’-এর কেন্দ্রীয় কমিটি নির্বাচন ২০২৬-এ সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।
বর্তমানে আমি Colours Food Industries-এ জেনারেল ম্যানেজার (GM) হিসেবে দায়িত্ব পালন করছি এবং পাশাপাশি আমাদের সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ-এর আহ্বায়ক হিসেবে আপনাদের সেবা করে যাচ্ছি।
আসন্ন নির্বাচনে সভাপতি পদে আমরা মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। সংগঠনের স্বার্থে আপনার যাকে সবচেয়ে যোগ্য ও অভিজ্ঞ মনে হয়, দয়া করে তাকেই ভোট দেবেন। তবে আপনি যদি মনে করেন সংগঠনের উন্নয়ন, অধিকার আদায় ও অগ্রযাত্রায় আমি কার্যকর ভূমিকা রাখতে পারব এবং আমার কর্মপরিকল্পনা আপনার পছন্দ হয়, তবে আমাকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনার এবং আপনার অঞ্চলের সকলের সমর্থন, দোয়া ও ভালোবাসা আমার আগামীর পথচলাকে আরও শক্তিশালী করবে।
🗳 পদ: সভাপতি পদপ্রার্থী
🗳 ব্যালট নম্বর:(ক- ৪)
📱 মোবাইল: 01755015304
”ঐক্য • সততা • সেবাই অঙ্গীকার”
আপনার মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশী,
মো: আফজাল হোসেন