মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline :
‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ‎ ‎মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: তুরাগের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসিতে সাফল্যের উচ্ছ্বাস মোঃ শাহজালাল সুমন: তুরাগ-ঢাকা তার স্বামী মো. জাহাঙ্গীর হোসেন দেশ টেলিভিশনের নিউজ এডিটর হিসেবে কর্মরত। লালমনিরহাটে এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফলে ব্যাপক ধস,জনমনে উঠেছে শিক্ষার মান নিয়ে প্রশ্ন। আহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট শিরোনাম- আমি নারী আন্তর্জাতিক রেমিট্যান্স যুদ্ধা সংসদের সদস‍্য সচিব এমএ রউফের তনয়া তাহরিন রানিছা রউফ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় অভিনন্দন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গজারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি, ১৫ লাখ টাকার ডাকাতি মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি বাংলাদেশ: জুলাইয়ের আগে ও পরে ড. শেখ আকরাম আলী Hacked By Tempix 0day দি আরামকোর শিল্প অগ্নিনির্বাপণ কোম্পানির জাজান শোধনাগারের একটি স্থাপনায় লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

শিরোনাম- আমি নারী

Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শিরোনাম- আমি নারী

লায়ন্সেস শাহিদা পারভীন রত্না
রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক
নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা

আমি নারী,
আমি মেয়ে নই, আমি মানুষ।

আমি উদ্যোগী, অনুপ্রেরণা।
আমি অপরাজিতা,
অনিন্দিতা।
পরাধীনতার প্রাচীর ভেঙে,
আমি হই উর্বশী অনন্যা,
অদম্য এক নারী।

আমাকে স্বাধীনভাবে পথ চলতে দাও,
দাও বিশ্বাস ভালোবাসা,
আমি গোছানো একটি পরিবার দেব,
দেবো সুস্থ সমাজ ,দেশ ও বিশ্ব।
দেব সবুজ সুন্দর মায়াময় পৃথিবী, এবং আগামীর ভবিষ্যৎ।

বাবা, চাচা, মামা ,খালা ভাই- বোন,
ও সন্তান নামের মানুষগুলোকে
একজন নারীই গর্ভে ধারণ করে।
যুগে যুগে নবী-রাসূল,
অলি ,আউলিয়াগন
নারীর মাধ্যমেই পৃথিবীতে এসেছিলেন।

এসেছেন কত জ্ঞানী ও গুণীজন,
বড় বড় বৈজ্ঞানিক, বৈমানিক, কবি সাহিত্যিক
তারাও এসেছিলেন নারী নামের মাতৃগর্ভে।

আমি মানুষ, আমি নারী
আমি কল্যাণময়ী ‘মা,’
আমি এক আলোকবর্তিকা বিশুদ্ধ অক্সিজেন,
আর সুনির্মল ভালোবাসা,
যে ভালোবাসা কেড়ে নিতে পারেনা
কোন অশুভ ছায়া।

আমি কোমলমতি স্নিগ্ধতা, শুভ্রতা, আমি অফুরন্ত ভালোবাসা,
অপার নির্ভরতা।
আমার নিজস্ব কোন সময় নেই,
সবটুকু সময় শুধুই তোমাদের জন্য,
তোমাদের চিন্তায় আমি
সর্বদাই নিমগ্ন।

এই আমি,
‘আমার ‘নামের শব্দটি
আসলেই কি ‘আমার’ ?
সংসার নামক জীবনধারা বহমান,
ইহাই তাহার প্রমান।

হে মানব সমাজ,
তোমরা কি জানো,
প্রসব বেদনার ওজন কত?
একজন নারী,
৫৭ ইউনিট ব্যথা পেয়ে,
একটি জীবনের জন্ম দেয়।
অথচ –
একজন সুস্থ সবল পুরুষ মানুষ যদি
৪৫ ইউনিট ব্যথা পায় ,
তাহলে সে অজ্ঞান হয়ে মারা যেতে পারে।

হে মানব সমাজ, তবেই শোনো,
আমি নারী, আমিই পারি,
অসহনীয় অসহ্য ব্যথা সহ্য করেই,
একজন মানব শিশুর জন্ম দিতে।
আমি সৃষ্টি করি আগামী।

আমি মা,
আমি আমার সন্তানের প্রথম ভালবাসা।
আমি আমার সন্তানের প্রথম মুখের ভাষা।
অ,আ,ক,খ।
আমি আমার সন্তানের প্রথম শিক্ষিকা।

হে মানব সমাজ,
নারী বলে কেন করবে অবহেলা,
বিনা কারণে গড়েনি আমায় বিশ্ব বিধাতা।
আমি শক্তিমান নারী দৃঢ় প্রত্যয়ী।
প্রতিটি কষ্ট যন্ত্রণা বাধা-বিপত্তি উপেক্ষা করে,
এই বিশ্ব মানব সমাজে,
নারীত্ববোধ অর্জন করে
অস্তিত্ব বোধ টিকিয়ে রেখেছি।
হয়েছি এক অনন্য গল্প ইতিহাস।

আমি রৌদ্রছায়ার অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ,
এক মায়াবতীর মায়া,
আমি দিপ শিখা।
নিরবে পুড়ে পুড়ে বিলিয়ে যাই আলো,
অন্তরের গভীরে যা কিছু আছে সঞ্চিত
সবই তা ভালো।

আমি নারী আমি নভোচারী,
আমি মহাকাশ দেই পারি।
আমি বিশ্বজয় করেই ঘরে ফিরি।
আমি নারী ত্যাগেই আত্মতৃপ্তি ত্যাগেই মুক্তি।
আমি ভগ্নি, কন্যা, জয়া জননী,
আমি বিদ্রোহী সাহসী।
আমি স্বার্থপর হীন সহযাত্রী। কষ্ট সহিষ্ণু ধৈর্যশীল।

আমি অগ্নিকন্যা, তেজস্বী আলোক ছটা।
আমি জীবন যৌবন পৌঢ়তেও ক্লান্তিহীন যোদ্ধা।
তোমাদেরই মহাসারথী।

অমানিশার ঘোর অন্ধকারেও, আমি পূর্ণিমা চাঁদের মত জোছনা বিলিয়ে যাই।
আমি বিশ্বময়ী মহানায়িকা, আমি অগ্নি বিপ্লবী সহযোদ্ধা, আমি সহধর্মিনী বিজয়িনী
আলোকিত দূরদর্শী নারী।

আমি গর্বিত আমার নারীত্ব বোধ নিয়ে,
কৃতজ্ঞতা জানাই বিধাতার নিকট, যিনি আমাকে সুনিপুণ করে গড়েছেন
এবং নারী রুপে পাঠিয়েছেন এই সুন্দর ধরণীতে।

আমি নারী অপূর্ব অপরূপা কোমলমতি, যেন লাজে রাঙা লজ্জাবতী,
সাত রঙে রাঙিয়ে জীবন তরী, ভালোবাসায় ভরিয়ে তুলি।

আমি নারী, আমি মায়াবতী মেঘবতী, কখনো ভীষণ প্রেমময়ী প্রেয়সী।
যেন পড়ন্ত বিকেলের স্নিগ্ধ শোভা, আবার কখনো মেঘলা ভালোবাসা।
যেন, ভোরের স্নিগ্ধতার পরশমাখা এক কবি।
আমি নারী, কখনো আবার
ভোরের শিশির ভেজা নতুন সূর্য, নতুন দিনের শুভ সূচনা। যেন কাব্য কথায় আছে আমার গভীর দৃষ্টি।
কখনো আবার,
মেঘলা আকাশের সকাল বেলার এক পশলা বৃষ্টি।

আমি নারী, মমতাময়ী এক ‘মা’ নামের নারীর গর্ভেই
আমার সৃষ্টি।
মহান নারী দিবস আজ,
সার্থক জনম আমার
৮ই মার্চ।
তবে, পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে,
আমি নারীর রূপেই আসবো এই ধরণীতে।
রংধনুর রং ছড়াবো
সুন্দর সবুজ এই পৃথিবীতে। কবি লায়ন্সেস শাহিদা পারভিন রত্না ।সভাপতি,রংধনু নারী ফাউন্ডেশন ।


More News Of This Category