সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline :
২০২৬ আলহামদুলিল্লাহ , ❤️ আমার বড় মেয়ে তাহরিন রানিছা রউফ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—সম্মুখ বৈলর গ্রামের মোঃ রিয়াজ (২৩), তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড; আরিফ (২৬), তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মোঃ বাবুল হোসেন (৪০), তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানে ত্রিশাল থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শিরোনাম- আমি নারী 🍂 – লায়ন শাহিদা পারভীন রত্না। রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আমি নারী, আমি মেয়ে নই, আমি মানুষ। ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ রংপুর ডিমলায় কোটি টাকার উদ্ধারকারী বোট অচল: তিস্তায় ডুবেছে সরকারি সম্পদ মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সিংগারবাড়ী এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নবজাগরণ যুব সমাজ ও সেবা সংঘ’-এর উদ্যোগে রোববার (৯ আগস্ট) রাত ৯টায় সিংগারবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় এ সেমিনারের আয়োজন করা হয়।
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই বার্তাকে সামনে রেখে ধনবাড়ী-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মো. আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমনগর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফী।
সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার ও সমাজে। একইভাবে অনলাইন জুয়া তরুণ সমাজকে অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি সতর্ক নজর রাখতে হবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা কঠিন; এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ।
তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকসেবী বা মাদক কারবারিদের বিষয়ে কোনো তথ্য জানা গেলে পুলিশকে জানাতে হবে। তথ্য পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. মমিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘‘মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে সম্মিলিতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’
নবজাগরণ যুব সমাজ ও সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, ‘‘মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাসে যুব সমাজ দিশেহারা হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে, পরামর্শ দিতে হবে এবং সামাজিক প্রতিরোধে অংশ নিতে হবে।’’
সেমিনারে আরও বক্তব্য দেন সৌদি প্রবাসী সোহেল রানা (চয়ন), ভাদুরীর চর হাবিবা সাত্তার মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সায়েম, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া ও যুবকদের পক্ষে আকরামুল ইসলাম।
এ সময় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, যুবসমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

More News Of This Category

ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—সম্মুখ বৈলর গ্রামের মোঃ রিয়াজ (২৩), তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড; আরিফ (২৬), তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মোঃ বাবুল হোসেন (৪০), তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানে ত্রিশাল থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।