শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। রংপুরে চার খুন সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মুন্সিগঞ্জে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মুন্সিগঞ্জে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল ইসমামকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৯ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাম গজারিয়া উপজেলার হোগলাকান্দী গ্রামের তাজুল ইসমামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোগলাকান্দী গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীর অপ্রীতিকর ভিডিও ধারণ করে অভিযুক্ত ইসমাম। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে কিশোরীকে বারবার ধর্ষণ করে সে। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি যৌথ টিম অভিযানে নামে।

সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগ দায়েরের মাত্র ১০ ঘণ্টার মাথায় রোববার সকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁওয়ের ভবানীপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইসমামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙখলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category