শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। রংপুরে চার খুন সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী পোড়াবাড়ী গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাস (এমওপি) সার শুক্রবার রাতে পাচার করছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকা থেকে সারসহ ট্রাক আটক করে। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০টাকা। এসময় ট্রাকের চালক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কালোবাজারে সার পাচারের সাথে জড়িত অন্যরা হলেন মোঃ রুবেল মিয়া (পরিচয় অজ্ঞাত), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে মো. আসাদুজ্জামানসহ অজ্ঞাত আরও ৪/৫জন। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী।
এই ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমলচন্দ্র পাইন বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সার পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে ড্রাইভার মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। সার পাচারে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


More News Of This Category