শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করতে বরগুনা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং—খুলনা-২৪৭৩) নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) আমতলী চৌরাস্তা মাছবাজার-সংলগ্ন পশ্চিম পাশে শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মো. সাইফুল আজম (সোহেল) গাজীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মো. আল আমিন ফকির।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন কমিটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এতে দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার নিয়ে কার্যকরভাবে কাজ করার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে এনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শ্রমিক নেতারা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার সহকারী পরিচালক আশিস কুমারের ২৭ জুলাই স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির স্মারক নম্বর—৪০.০২.০০০০.০০০.১০৩.৩৪.০০০৫.২৬.৭০৭।

সভাপতি মো. সাইফুল আজম (সোহেল) গাজী বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনকে সক্রিয় করতে যোগ্য, গ্রহণযোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় দ্রুত আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনের নিয়মিত কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

সাধারণ সভায় শ্রমিক সদস্য আব্দুস সালাম, মো. খবির, শহিদুল ইসলাম, আমানুল্লাহ, আলমগীর, মো. মামুন আকনসহ প্রায় দুই শতাধিক শ্রমিক ইউনিয়নের সদস্য উপস্থিত ছিলেন।


More News Of This Category