রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline :
সিলেটে সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা সংবর্ধনা ও গেট টুগেদার অনুষ্ঠিত সিলেট প্রতিনিধি: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলাম আলমগীর ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সু রক্ষা হেলথ সার্ভিস লিমিটেডের বর্ণাঢ্য সেলিব্রেশন, সেলস টিমের অংশগ্রহণে মুখরিত দিন* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,,

বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন স্টাফ রিপোর্টার:

Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

আগামী ১০ নভেম্বর ২০২৬ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকায় বিটিএসএফ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসান। সভাপতিত্ব করেন, বিটিএসএফ-এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর অতিরিক্ত মহাসচিব ও উপদেষ্টা মোঃ ছানাউল্লাহ, ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারী, ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিঞা এবং যুগ্ম মহাসচিব মোঃ কুতুব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন, বিটিএসএফ-এর মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা শেখ। এছাড়াও অনুষ্ঠানে বিটিএসএফ-এর সহ-মানবাধিকার সম্পাদক আনু বেগম ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বিটিএসএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে দেশব্যাপী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


More News Of This Category