শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

দিনাজপুর কাহারোল থানা পুলিশের অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের ২ সদস্য গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

দিনাজপুর কাহারোল থানা পুলিশের অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের ২ সদস্য গ্রেফতার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান, কাহারোল সার্কেল-এর নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ কাহারোল থানা, দিনাজপুর সহ থানার একটি চৌকস টিম ৫ আগস্ট ২০২৬ খ্রি. রাত্রি আনুমানিক ০৪.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার কাহারোল থানাধীন ০৫নং সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্ম সংলগ্ন দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে কাহারোল থানা পুলিশের একটি রাত্রিকালীন টহল দল নিয়মিত তল্লাশিকালীন কার্যক্রম পরিচালনা করছিল। একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান, যার (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ন-৪৬-৬৬১), থামিয়ে তল্লাশিকালীন সময় পিকআপ ভ্যানটির ভেতরে থাকা ৩টি বস্তা থেকে মোট ৮৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দসহ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিকআপ ভ্যানে থাকা নিম্নোক্ত ২ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়-১। মোঃ শফিকুল ইসলাম (৫২), পিতা: মৃত আব্দুল রশিদ, সাং- রানীপুর, থানা- চিরিরবন্দর ২। শ্রী রন্ধন চন্দ্র রায় (২৮), পিতা: শ্রী মনমথ চন্দ্র রায়, সাং- গড়নুরপুর, থানা- কাহারোল, উভয়ের জেলা- দিনাজপুর।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসার আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকের চালান সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাহারোল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাহারোল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।মাদককে না বলুন ৯৯৯কোন দিন।


More News Of This Category