শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। মকবুল হোসেন, সিঃ রিপোর্টার

Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মকবুল হোসেন,
সিঃ রিপোর্টার

ময়মনসিংহে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ৫ আগস্ট বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম,টাউন হল সম্বর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম- সেবা। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ এবং জাতির জন্য তাঁদের অবিস্মরণীয় অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ; মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন; মোহাম্মদ ইমরান সালেহ প্রিন্স, প্রশাসক, জেলা পরিষদ, ময়মনসিংহ; সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ যাদের জন্য আজকের আয়োজন জুলাই শহিদদের পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাগণ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে সকাল ১০ টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের মান্যবর ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম- সেবা। এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], রাশিদা বেগম পিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার; মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ;
সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, মো: পারভেজ আলম সহ জেলা পুলিশ, ময়মনসিংহ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে জুলাই শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।


More News Of This Category