শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নেত্রকোণায় অনুষ্ঠিত হয়। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নেত্রকোণায় অনুষ্ঠিত হয়।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,
আজ অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরী মহোদয়ের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। তিনি তাঁর বক্তব্যে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যে, ন্যায়, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানই একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মূল ভিত্তি। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে সেবার মান আরও উন্নত করতে এবং কর্মক্ষেত্রে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও পেশাগত সততা বজায় রেখে জনগণকে আন্তরিক ও মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।

প্রশিক্ষণ কোর্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ময়মনসিংহ বিভাগ। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অতিথি বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা। তিনি প্রশিক্ষণার্থীদের শিষ্টাচার, সততা ও পেশাগত নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। সভাপতিত্ব করেন জনাব সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নেত্রকোণা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি প্রশাসনে দক্ষ, সেবামুখী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category