শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে মধুপুরের শাকিল’স কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট টিমের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার আদিব ইকবাল, টাঙ্গাইল এরিয়া ম্যানেজার কাজী মোহাম্মদ বায়জিদ, মধুপুর টেরিটরি এক্সিকিউটিভ চৌধুরী মো. শিহাবুজ্জামান এবং অপারেশন ম্যানেজার সাদ্দাম হুসাইন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন বর্তমান সময়ে ব্যবসা পরিচালনার একটি অপরিহার্য অনুষঙ্গ। এটি যেমন সময় ও খরচ সাশ্রয় করে, তেমনি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গ্রাহকসেবার মানও বৃদ্ধি করে। ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনায় বাংলা কিউআরের বহুমুখী সুবিধা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনার প্রয়োজনীয়তা এবং নগদবিহীন লেনদেন সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে শোনা হয়।
বক্তারা আরও বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করবে। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে প্রযুক্তিনির্ভর লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পেলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের প্রতি আস্থা আরও বাড়বে এবং স্মার্ট, নিরাপদ ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।


More News Of This Category