শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

বিজয়নগরে প্রশাসনের নাকের ডগায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, নেতৃত্বে ১১ জনের নাম* *বিশেষ প্রতিনিধি

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিজয়নগরে প্রশাসনের নাকের ডগায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, নেতৃত্বে ১১ জনের নাম*

*বিশেষ প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা, বুধন্তী ও ইসলামপুর এলাকায় প্রশাসনের নাকের ডগায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের রমরমা বাণিজ্য চলছে। স্থানীয় ১১ প্রভাবশালীর নেতৃত্বে রাতের আঁধারে নদী ও ফসলি জমি থেকে বালু তুলে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ও স্থানীয়দের পাঠানো ভিডিওতে দেখা যায়, নদীর তীর ঘেঁষে বিশাল এলাকা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে সদ্য উত্তোলন করা বালু। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ড্রেজারের পাইপ ও মেশিন।

এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ বালু উত্তোলনের নেতৃত্ব দিচ্ছেন *শিহাব, খোকন, লম্বা চুল শাহিন (ফালান) তাহের মেম্বার, কাপ্তান, সাকিব , নজরুল, শরীফ ও হান্নান*সজিব মেম্বার, সফিক মিয়া । তাদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চান্দুরা, বুধন্তী ও ইসলামপুরের বিভিন্ন পয়েন্টে ড্রেজার চালানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর পর্যন্ত বিকট শব্দে ড্রেজার চলে। এতে নদীর পাড় ভেঙে যাচ্ছে, ফসলি জমি ডেভে যাচ্ছে এবং পানি দূষিত হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

পরিবেশবিদরা বলছেন, এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে নদীর নাব্যতা কমে যায়, নদী ভাঙন ত্বরান্বিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী অবিলম্বে ড্রেজার বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category