বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মনোহরগঞ্জে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

Update : সোমবার, ২৬ মে, ২০২৫
মনোহরগঞ্জে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা প্রতিনিধিঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষকে সহজে ভূমি সেবা দেয়ার জন্য মেলায় নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল, ভূমি উন্নয়ন কর সেবা স্টল নামে চারটি স্টল উদ্বোধন করা হয়।

ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন সহজে ভূমি সেবা পান তার জন্য আজকের এই মেলা। মেলায় উপস্থিত থেকে কেউ নামজারি এবং কর পরিশোধ করতে চাইলে তিনি সহজে তা করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুবদল নেতা হাসান পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেলা আগামী ২৭ মে মঙ্গলবার পর্যন্ত চলবে।


More News Of This Category