শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

খুলনায় ট্রাক চা”পায় এ”কই প”রিবারের ৩ জন নি”হত. (দৈনিক বা্ংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

খুলনায় ট্রাক চা”পায় এ”কই প”রিবারের ৩ জন নি”হত.
(দৈনিক বা্ংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
খুলনা-কালিয়া সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী-স্ত্রী, শ্যালিকা ও ২২ মাস বয়সী শিশুকন্যা।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category