দোকানে হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
মোঃ মোবারক হোসেন নাদিিম
স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় দোকানে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়েছে, গত ১০ জুলাই ২০২৬ সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি দোকানে এসে পূর্বের পাওনা টাকা দাবি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ১২ জুলাই ২০২৬ দুপুরে অভিযুক্ত আবার দোকানে এসে অভিযোগকারীর পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অভিযোগকারীর মাকে মারধর করলে তিনি আহত হন। এ সময় দোকানে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ রিতু ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।