বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline :
ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন বেনাপোল প্রতিনিধি : দোকানে হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মোঃ মোবারক হোসেন নাদিিম স্টাফ রিপোর্টার, খাবারের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম 📢 FREE BASIC to IELTS Programme | Join Our Live Zoom Session! 🇬🇧 ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে’—এমপি মমতাজ আলো কালীগঞ্জে বিধবার বসতবাড়ি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কালীগঞ্জে বিধবার বসতবাড়ি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জে বিধবার বসতবাড়ি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে ভূমিদস্যু ওমর ফারুক গংয়ের বিরুদ্ধে বিধবা মাসুমা বেগমের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন মৃত মো. সিরাজুল ইসলামের বিধবা স্ত্রী মাসুমা বেগম।

তিনি বলেন, বড়গাঁও গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের পুত্র আব্দুল আউয়াল শেখ ও তার পুত্র ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল ও জাইদুল ইসলাম শেখ স্থানীয় সন্ত্রাসী ও চিহ্নিত ভূমিদস্যু। দীর্ঘদিন ধরে ওমর ফারুক শেখ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে গরীব, অসহায় ও নিরীহ মানুষের জমিজমা জবরদখল করে আসছে।

মাসুমা বেগম জানান, আমার স্বামী গত ০৮/০৭/২০১০ তারিখে ৬০৩৯ নং হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিলমূলে আমাকে ২৭.৫০ শতাংশ সম্পত্তি প্রদান করেন। আমি উক্ত সম্পত্তি নিজ নামে নামজারী ও জমাভাগ করে ১৫৩৯ নং হোল্ডিং খুলে ১৪৩২ সন পর্যন্ত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি।

আমার স্বামীর মৃত্যুর পর ওমর ফারুকগং আমার সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে আমাদের সাথে শত্রুতা শুরু করে। সম্পত্তি রক্ষার্থে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালীগঞ্জ থানা ও গাজীপুরের পুলিশ সুপার বরাবর আবেদন করেও কোনো আইনী সহযোগীতা পাইনি।

তিনি আরও বলেন, ওমর ফারুক গং ২০২ সালের ২১ অক্টোবর সকাল ১১টায় আমার বাড়িতে প্রবেশ করে ৩৫/৪০টি গাছ কেটে নিয়ে যায়। এরপর ৩১ অক্টোবর ২০২২ সকাল ৭টায় অজ্ঞাতনামা ৪০/৫০ জন সন্ত্রাসী নিয়ে বাড়িতে প্রবেশ করে ইটের পাকা বাউন্ডারী ওয়াল ভেঙে আমাকে ও আমার সন্তানদের মারধর করে বের করে দেয়। পরে ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা, গহনাসহ সকল কিছু লুটপাট করে বসতবাড়ি ও টিনসেট বিল্ডিং দখল করে ঘরের মালামাল আগুনে পোড়ায়।

বর্তমানে ওমর ফারুক গং আমাদের জমি জবরদখল করে তাতে ৭টি দোকান ঘর, একটি অফিস ও একটি কিন্ডার গার্টেন স্কুল নির্মাণ করে ভাড়া দিয়ে নিজেদের দখলে রেখেছে। বর্তমানে আমি এক প্রতিবন্ধীসহ চারজন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

মাসুমা বেগম অভিযোগ করেন, ওমর ফারুক শেখগং বড়গাঁও গ্রামের পাচু শেখের পুত্র ফিরোজ আলী, আসমত আলী, সুলতান উদ্দিন, হেকমত আলী ও মুসকত আলীর জমিও জবরদখল করে নুরে মদিনা কওমী মাদ্রাসার কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দিয়ে প্রতি মাসে ভাড়া আদায় করে নিজেরা ভোগ করছে।

সংবাদ সম্মেলনে তিনি ওমর ফারুক শেখ গংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাসুমা বেগমের পুত্র মো. মেহেদী হাসান শেখ, মো. আনা নুর ইসলাম শেখ সাকিল, মো. মিনহাজুর রহমান শেখ ও মো. মাজহারুল ইসলাম শেখ এবং বোন মোসা. হালিমা বেগম, মোসা. আলেয়া বেগম ও মোসা. সালমা বেগম।


More News Of This Category