বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline :
ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন বেনাপোল প্রতিনিধি : দোকানে হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মোঃ মোবারক হোসেন নাদিিম স্টাফ রিপোর্টার, খাবারের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম 📢 FREE BASIC to IELTS Programme | Join Our Live Zoom Session! 🇬🇧 ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে’—এমপি মমতাজ আলো কালীগঞ্জে বিধবার বসতবাড়ি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজঃ হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এর সাবেক জীবন সঙ্গী অভিনেত্রী কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ নিজের নাম থেকে বাবার বিখ্যাত ‘ক্রুজ’ পদবি বাদ দিয়ে এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আইনগতভাবেও ‘ক্রুজ’ বাদ দিয়ে মায়ের মধ্যনাম ‘নোয়েলকে শেষ নাম হিসেবে গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

সুরি ২০২৪ সালে হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময়ও ‘Suri Noelle’ নামটি ব্যবহার করেছিলেন। পরে পেনসিলভানিয়ায় ভোটার হিসেবে নিবন্ধনের রেকর্ডেও তার নাম Suri Noelle হিসেবে দেখা যায়।

বর্তমানে ২০ বছর বয়সী সুরি পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং মিউজিক্যাল থিয়েটার নিয়ে কাজ করছেন। ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর সুরি মূলত মায়ের সঙ্গেই বড় হয়েছেন।

তবে নাম পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সুরি বা তার পরিবার প্রকাশ্যে নিশ্চিত করেনি। বিভিন্ন প্রতিবেদনে এটিকে নিজের পরিচয় ও মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সুরি নোয়েল নামটি গ্রহণের মধ্য দিয়ে হলিউডের আলোচিত এই পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয় নিয়ে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।


More News Of This Category