শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline :
ধর্মপাশায় এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত হয়। রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায়ণ আলোচনা সভা অনুষ্ঠিত। আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। চরাঞ্চলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ। তিন দিনের সরকারি সফরে গাইবান্ধায় আসছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো। টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, কাঠগড়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, কাঠগড়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

মোঃ সারোয়ার হোসেন অপু
​নওগাঁ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ।

নওগাঁর বদলগাছী উপজেলায় কোনো প্রকার টেন্ডার বা আইনি প্রক্রিয়া ছাড়াই সরকারি রাস্তার গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে রাতের আঁধারে এই গাছটি কাটা হয়েছে বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই (মঙ্গলবার) রাতে উপজেলার গোড়শাহী রাস্তার পাশের একটি বড় গাছ কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বদলগাছী কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এবং পিয়ন মোঃ ফেরদৌসের প্রত্যক্ষ সহযোগিতা ও ইন্ধনে গাছটি কাটা হয়েছে। তাদের সহায়তায় গোড়শাহী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম গাছটি কেটে নিয়ে যান।
​রাতের অন্ধকারে তড়িঘড়ি করে গাছ কেটে ফেলার এই ঘটনায় স্থানীয় জনগণের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি এভাবে নিয়মবহির্ভূতভাবে কেটে সাবাড় করার পেছনে বড় ধরনের আর্থিক লেনদেন ও অনিয়মের আভাস পাচ্ছেন স্থানীয়রা।

কোনো টেন্ডার বা নোটিশ ছাড়াই রাতের বেলা গাছ কেটে নিয়ে যাওয়া হলো। সরকারি দপ্তরের কর্মকর্তারাই যদি চুরির মতো করে গাছ কাটায় সহযোগিতা করেন, তাহলে সরকারি সম্পদ রক্ষা করবে কে? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
​এই বিষয়ে অভিযুক্ত সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এবং পিয়ন মোঃ ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি।
​কোনো ধরনের প্রকাশ্য নিলাম বা টেন্ডার ছাড়া কীভাবে সরকারি গাছ কাটা হলো—তা নিয়ে এখন এলাকায় নানা গুঞ্জন চলছে। সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


More News Of This Category