শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
ধর্মপাশায় এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত হয়। রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায়ণ আলোচনা সভা অনুষ্ঠিত। আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। চরাঞ্চলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ। তিন দিনের সরকারি সফরে গাইবান্ধায় আসছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো। টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, কাঠগড়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

চরাঞ্চলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

জিয়াউর রহমান জিয়া , রাজিব  কুড়িগ্রাম প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ।

 

চর রাজিবপুর (কুড়িগ্রাম), ২৩ জুলাই ২০২৬: নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং চরাঞ্চলে মাদকদ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ, যার সহযোগিতায় ছিল লুক্সেমবার্গ এইড অ্যান্ড ডেভেলপমেন্ট।

 

সভায় নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন কারণ, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চরাঞ্চলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহন গন্জ ইউনিয়ন, মোঃ আজিজুর রহমান মাস্টার আহবায়ক বি এন পি ইউনিয়ন শাখা , মাঃ মোঃ আনোয়ার হোসেন সভাপতি জামায়াত ইসলাম ইউপি শাখা , জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই সময় ফ্রেন্ডশিপ প্রকল্পের রাজিব পুর উপজেলার অফিসার আমির হামজা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।


More News Of This Category