শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline :
ধর্মপাশায় এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত হয়। রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায়ণ আলোচনা সভা অনুষ্ঠিত। আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। চরাঞ্চলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ। তিন দিনের সরকারি সফরে গাইবান্ধায় আসছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো। টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, কাঠগড়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত হয়।

Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

আঃ হামিদ ,মধুপুর ,টাঙ্গাইল প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ।

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। শোলা কুড়ী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মধুপুরের সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক।

তাহমিনা মল্লিক জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসারে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category