সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline :
আগামী ১০০ বছরেও দেশে আর কোন গণ-অভ্যুত্থান হবে না-রুমিন ফারহানা এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন” আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ চিলমারীতে পানিতে ডুবে “বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ আলীর” মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কা’ফি’রদের ভালোবাসা হা’রা’ম। বরং তা কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং মুসলিমের ওপর ওয়াজিব হলো যে, সে কা’ফি’রদের ঘৃ’ণা করবে এবং জানবে যে, তারা তার শ’ত্রু। মেদুয়ারীতে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ” আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মিজ্ সঞ্চিতা বিশ্বাস এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

চরভদ্রাসনে ইয়াবা সেবনকালে অভিযান, একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

চরভদ্রাসনে ইয়াবা সেবনকালে অভিযান, একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ফরিদপুরে, চরভদ্রাসন উপজেলা ১১ জুলাই ২০২৬ ইয়াবা সেবনরত অবস্থায় একাধিক মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

শনিবার রাত আনুমানিক ১টা০৫ মিনিটে উপজেলার গাজিরটেক ইউনিয়নের সিকদার ডাংঙ্গী এলাকার আলম শেখের বিল্ডিংয়ের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

ইমরান বেপারী (২৫) পিতা: খলিল বেপারী
রনি মৃধা (২৫) পিতা: আবুল মৃধা
আকমাল বেপারী (২৫)
পিতা: মোতাহার বেপারী
তারা সবাই উপজেলার বেপারী ডাংঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। পিসিপিআর PCPR অনুযায়ী: ইমরান বেপারীর নামে ৮টি মামলা রনি মৃধার নামে ৫টি মামলা ,আকমাল বেপারীর নামে ৪টি মামলা

পুলিশ আরও জানায়, আসামিরা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তাদের ভয়ে স্থানীয়রা থানায় অভিযোগ বা সাক্ষী দিতে আসে না বলেও জনশ্রুতি রয়েছে।

চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সফর আলী আইজিপি ব্যাজ প্রাপ্ত বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

জানা যায়, ওসি সফর আলী গত সপ্তাহে যোগদানের পর এই অভিযানসহ আরও দুটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।

এদিকে স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতারের পর অনেক অভিযুক্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা তারা প্রত্যাশা করেন।


More News Of This Category