সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline :
আগামী ১০০ বছরেও দেশে আর কোন গণ-অভ্যুত্থান হবে না-রুমিন ফারহানা এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন” আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ চিলমারীতে পানিতে ডুবে “বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ আলীর” মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কা’ফি’রদের ভালোবাসা হা’রা’ম। বরং তা কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং মুসলিমের ওপর ওয়াজিব হলো যে, সে কা’ফি’রদের ঘৃ’ণা করবে এবং জানবে যে, তারা তার শ’ত্রু। মেদুয়ারীতে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ” আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মিজ্ সঞ্চিতা বিশ্বাস এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) জেলার মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসির নির্দেশনায় পরিচালিত অভিযানে মুক্তাগাছা উপজেলার চক লাঙ্গুলিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

একই দিনে কোতোয়ালী মডেল থানার সুতিয়াখালী বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরীপুর উপজেলার কাশিয়ারচর এলাকার মো. আশরাফুল (২৬) এবং কোতোয়ালী থানার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শেষ মোড় এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category