সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline :
আগামী ১০০ বছরেও দেশে আর কোন গণ-অভ্যুত্থান হবে না-রুমিন ফারহানা এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন” আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ চিলমারীতে পানিতে ডুবে “বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ আলীর” মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কা’ফি’রদের ভালোবাসা হা’রা’ম। বরং তা কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং মুসলিমের ওপর ওয়াজিব হলো যে, সে কা’ফি’রদের ঘৃ’ণা করবে এবং জানবে যে, তারা তার শ’ত্রু। মেদুয়ারীতে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ” আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মিজ্ সঞ্চিতা বিশ্বাস এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল থেকে চেয়ারম্যান বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি ফরাজগঞ্জ ইউনিয়নের মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অধিকাংশ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে গর্তগুলো পানির নিচে ঢেকে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৮ বছর ধরে সড়কটির কোনো উল্লেখযোগ্য সংস্কারকাজ না হওয়ায় এটি এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী ভোলা-৩ আসনের সংসদ সদস্য স্পীকার- মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।


More News Of This Category