বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

টাকার অভাবে চিকিৎসা থেমে আছে মাথায় টিউমা আক্রান্ত জয়নাল পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টাকার অভাবে চিকিৎসা থেমে আছে মাথায় টিউমা আক্রান্ত জয়নাল

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি :৯ জুলাই/২৬

এক সময় স্টেশনের পূর্ব পাশে ছোট্ট চায়ের দোকানই ছিল জয়নাল আবেদীনের (৬০) সংসারের আয়ের একমাত্র ভরসা। স্ত্রী আর ২ সন্তান নিয়ে কোনোমতে দিন চলত। কিন্তু গত এক বছর ধরে মাথার সামনের দিকে ধীরে ধীরে বড় হতে থাকা একটি অস্বাভাবিক বৃদ্ধি তার জীবনটাই এলোমেলো করে দিয়েছে।

উপজেলার বাগড়ি গ্রামের মৃত অফিজ মন্ডলের ছেলে জয়নাল। মাথার উপরের দিকে টিউমারের মতো বড় হওয়া অংশ নিয়ে প্রথমে রাজশাহীতে ডাক্তারের কাছে চিকিৎসা নেন। পরীক্ষা নিরীক্ষা করে ডাঃ জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যেতে হবে।

কিন্তু দারিদ্র্য বাধা হয়ে দাঁড়ায়। ভারতে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। উপায় না পেয়ে দিনাজপুরের ভাদুড়িয়া বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক মোঃ নাজমুল হোসাইনের কাছে চিকিৎসা শুরু করেন। হোমিও ওষুধে আগের তুলনায় তার মাথার বৃদ্ধি অংশ কিছু কমলেও পুরোপুরি সারেনি।

অসুস্থতার কারণে চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। আয়ের পথ বন্ধ হওয়ায় এখন সংসারে নেমে এসেছে চরম অনটন। তিনবেলা ঠিকমতো খাবার জোটানোই কঠিন তার জন্য।

এ জটিল রোগের চিকিৎসা সহায়তার আশায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সাথে দেখা করেন। চিকিৎসার জন্য সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় তিনি।

জয়নাল বলেন, আমি বাঁচতে চাই। আমার বউ-বাচ্চাগুলারে দেখার মতো আর কেউ নাই। ডাক্তার বলছে ভালো চিকিৎসা লাগবে। কিন্তু টাকা নাই বলে চিকিৎসা করাইতে পারতেছি না। কেউ একটু সাহায্য করলে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ইতোমধ্যে বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে এবং ওই ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই অন্তে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ইউএনও মহদোয়।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯


More News Of This Category