বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

গজারিয়ায় নদীভাঙন পরিদর্শনে এমপি রতন, কাল থেকে কাজ শুরুর আশ্বাস মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ,প্রতিনিধি

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গজারিয়ায় নদীভাঙন পরিদর্শনে এমপি রতন, কাল থেকে কাজ শুরুর আশ্বাস

মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ,প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর এলাকায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় তিনি জানিয়েছেন, নদীভাঙন রোধে জরুরি প্রতিরোধমূলক কাজ আগামীকাল থেকেই শুরু হবে।

আজ বুধবার দুপুর ২টার দিকে তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে এমপি দেলোয়ার মিয়ার বাড়ি থেকে জেলেপাড়া পর্যন্ত নদীতীরের ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি জানান, ইসমানিরচরকে স্থায়ীভাবে নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য গত মে মাসেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি ডিও লেটার পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বর্ষা শুরু হওয়ার পর নদীর তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে ইসমানিরচরে ভাঙনের ঝুঁকি অনেক বেড়েছে। নদীতীরবর্তী বসতঘর, ফসলি জমি ও গাছপালা হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে অস্থায়ী প্রতিরোধের চেষ্টা করলেও তা নদীর প্রবল স্রোতের কাছে টিকছে না।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয়। অনেক পরিবার একাধিকবার বসতভিটা স্থানান্তর করতে বাধ্য হয়েছে। কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ায় জীবিকা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন অনেকেই।

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, আগামীকাল থেকেই নদীভাঙন রোধে জরুরি কাজ শুরু হবে। পাশাপাশি ইসমানিরচর এলাকার স্থায়ী সুরক্ষার জন্য আমি ডিও লেটার দিয়েছি। আশা করছি, স্থায়ী প্রতিরক্ষা প্রকল্পের কাজও অচিরেই শুরু হবে।

এদিকে এলাকাবাসী দ্রুত টেকসই নদীতীর সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কার্যকর উদ্যোগ নেওয়া হলে শতাধিক পরিবারের বসতভিটা, কৃষিজমি ও জানমাল রক্ষা পাবে এবং দীর্ঘদিনের নদীভাঙন আতঙ্ক থেকে মুক্তি মিলবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন ও মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্নি, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী।


More News Of This Category