বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃক্ষরোপণ করলেন ডাঃ তরুণ কুমার পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃক্ষরোপণ করলেন ডাঃ তরুণ কুমার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৮ জুলাই/২৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপণ করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল।

বুধবার দুপুরে উপজেলার মহিপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন তিনি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিজ হাতে গাছের চারা রোপণ করেন তিনি।

হাসপাতাল চত্বরকে সবুজে ঘেরা, ছায়াঘন ও স্বাস্থ্যকর পরিবেশে রূপ দিতে এই সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ডাঃ তরুণ কুমার পালের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এসময় রোগীর স্বজন ও স্থানীয়রা উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান।

ডা. তরুণ কুমার পাল বলেন, “সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমরা হাসপাতাল থেকেই কাজ শুরু করেছি। একটি সুন্দর, দূষণমুক্ত ও সবুজ পরিবেশ রোগীদের দ্রুত সুস্থতায় সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান নিজ জায়গা থেকে গাছ লাগাক।”

স্থানীয়রা জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে এমন উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। আরও বিভিন্ন প্রজাতির চারা হাসপাতাল চত্বরের রোপণ করা হয় এবং পরিচর্যার দায়িত্ব পালন করবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান ডাঃ তরুণ কুমার পাল।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯


More News Of This Category