বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

লংগদুতে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের সম্ভাবনায় প্রশাসনের সতর্কতাজারী, প্রস্তুত ১৮টি আশ্রয়কেন্দ্র। এসএম এরশাদ আলী রাশেদ, লংগদু প্রতিনিধি : কয়েকদিনের টানাবর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙ্গামাটির লংগদুতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ও জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও চলমান টানাভারী বর্ষণের পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসরত সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সতর্কতা মূলক মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যরা, রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু ইউনিটের স্বেচ্ছাসেবকেরা, আনসার-ভিডিপির সদস্যরা ও গ্রাম পুলিশের সদস্যগণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন জানান, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রতিটি ইউনিয়নে মাইকিং করে নিরাপদ আশ্রয় গ্রহণের অনুরোধ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আশ্রয়কেন্দ্রে এসে অবস্থান নেননি, যদি পরিস্থিতি আরও অবনতি হয় বা প্রয়োজন দেখা দেয়, তবে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে। এদিকে টানা ভারীবৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ ও স্থবিরতা, ব্যহত হচ্ছে শিক্ষাকার্যক্রম সহ দৈনন্দিন কাজকর্ম। পাহাড়ি ঢলে ও মাটিধ্বসে যাতায়াত বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

লংগদুতে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের সম্ভাবনায় প্রশাসনের সতর্কতাজারী, প্রস্তুত ১৮টি আশ্রয়কেন্দ্র।

এসএম এরশাদ আলী রাশেদ, লংগদু প্রতিনিধি :

কয়েকদিনের টানাবর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙ্গামাটির লংগদুতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ও জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও চলমান টানাভারী বর্ষণের পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসরত সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সতর্কতা মূলক মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যরা, রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু ইউনিটের স্বেচ্ছাসেবকেরা, আনসার-ভিডিপির সদস্যরা ও গ্রাম পুলিশের সদস্যগণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন জানান, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রতিটি ইউনিয়নে মাইকিং করে নিরাপদ আশ্রয় গ্রহণের অনুরোধ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আশ্রয়কেন্দ্রে এসে অবস্থান নেননি, যদি পরিস্থিতি আরও অবনতি হয় বা প্রয়োজন দেখা দেয়, তবে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।

এদিকে টানা ভারীবৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ ও স্থবিরতা, ব্যহত হচ্ছে শিক্ষাকার্যক্রম সহ দৈনন্দিন কাজকর্ম। পাহাড়ি ঢলে ও মাটিধ্বসে যাতায়াত বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।


More News Of This Category