বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজ: শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা আরমান হুসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজ: শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা
আরমান হুসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

৭ জুলাই, ২০২৬

০১৭১৭৭৭৬৯৭২
নীলফামারীর ডিমলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ (মালিশ) করানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

​ঘটনাটি ঘটেছে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত মোছা. কাজলী আক্তার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরেই এক কোমলমতি শিক্ষার্থীকে দিয়ে নিজের শরীর ম্যাসাজ করাচ্ছেন ওই শিক্ষিকা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তারের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে পরদিন ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পায় কমিটি। এরই প্রেক্ষিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

​তিনি জানান, অভিযুক্ত শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একই সাথে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে সন্তোষজনক জবাব দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


More News Of This Category