বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline :
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী ঢাকা, ৭ জুলাই ২০২৬:  নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজ: শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা আরমান হুসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ‎ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট বাজার বিশ্বনাথ বাড়ির জমি-সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ ‎ আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড। ধরলার ভয়াল ভানে হুমকিতে লালমনিরহাট শহররক্ষা বাঁধ এক সপ্তাহে নদীগর্ভেছ বিলীন ৩৫০ বিঘা আবাদি জমি। সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ নিজস্ব প্রতিবেদক: নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকরের পরই আরপিএমপি’র কঠোর অভিযান; ডিবির অভিযানে রান্নাঘরে জুয়ার আসর থেকে আটক ৪, নতুন আইনে মামলা চিলমারীতে “নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে” ৪ সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সিলেটের ডিসি পদ নিয়ে রহস্য! নতুন ডিসির যোগদান আটকে, আবারও আলোচনার কেন্দ্রে সারওয়ার আলম। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড।

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড।

লালমনিহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের আদিতমারী থানায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাজা প্রাপ্তরা হলেন— আদিতমারী থানার জামুরটারি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মফিজুল ইসলাম (২২) এবং একই গ্রামের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ নূরনবী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, আদিতমারী থানা পুলিশের একটি দল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জামুরটারি গ্রাম থেকে মফিজুল ও নূরনবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক আসামি মফিজুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি মোহাম্মদ নূরনবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদিতমারী থানা পুলিশ জানায়, সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category