বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

আদর্শিক রাজনীতির প্রশ্নে বঙ্গবন্ধু পরিষদ কারো সাথে আপোষ করে না বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভায় নেতৃবৃন্দ হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আদর্শিক রাজনীতির প্রশ্নে বঙ্গবন্ধু পরিষদ কারো সাথে আপোষ করে না বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভায় নেতৃবৃন্দ

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের কার্যকরী কমিটির পরিচিতি সভা এবং ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে গত মঙ্গলবার,৩০ জুন ২০২৬, এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুব্রত তালুকদারের পরিচালনায় প্রথমেই স্বাগতিক বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ।সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কবি ফকির ইলিয়াস, সহ-সভাপতি ডক্টর আব্দুল ওয়াব জোয়ারদার, দিদার শাহীন,অধ্যাপক আব্দুল খালিক, অধ্যাপক সঞ্চিতা ঠাকুর, আব্দুল মতিন পারভেজ, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, আজিজ চৌধুরী সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মঈনুর রহমান সোয়েব,বিপ্লব পাল, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, প্রচার সম্পাদক কাজীরুল ইসলাম শিপন, কার্যকরী সদস্য কবি ফারহানা ইলিয়াস তুলি ও সোহান আহমদ টুটুল প্রমুখ।খবর আইবিএননিউজ।

ভার্চুয়াল সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু পরিষদ একটি আদর্শিক সংগঠন। এখানে আদর্শিক রাজনীতির প্রশ্নে কখনো আপোষ করা হবে না। প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত করার লক্ষ্যে এই সংগঠন সর্বদা বদ্ধপরিকর। কোন ধরনের লেজুড়বৃত্তি এখানে চলবে না।
১৫ই আগস্ট ২০২৬ জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৩ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় নিউইর্য়ক এর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সর্বসম্মতিক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে ‘অনির্বাণ’ নামক একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অধ্যাপক আমিনুল হক চুন্নুকে সম্পাদক ও সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ড.আব্দুল ওহাব জোয়ারদার, বাপ্পী সোম ও রেজা আব্দুল্লাহকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট সম্পাদনা পর্ষদ গঠিত হয়।


More News Of This Category