বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনা: হাসপাতালে নেওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনা: হাসপাতালে নেওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৫ জুলাই, ২০২৬

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। সে ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল এবং চলতি বছরের চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রান্তীক। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

​পরীক্ষার্থীর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।


More News Of This Category