বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর নতুন নির্বাহী কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠিত

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর নতুন নির্বাহী কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন

ঢাকা, ৪ জুলাই ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি এ জেড এম আজিজুর রহমান। বক্তব্য দেন বিদায়ী সভাপতি এ বি এম আমিন উল্লাহ নূরী এবং বিদায়ী সাধারণ সম্পাদক কে এম মুজিবুর রহমান। এ সময় নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল। পরিচয় পর্বে বক্তব্য দেন সভাপতি এ জেড এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসিমা খাতুন (পদাধিকারবলে), যোবায়েদুর রহমান মিলন, এ কে এম নুরুল আলম নান্টু, মো. নাসির উদ্দিন মাহমুদ নান্টু, মো. রফিকুল ইসলাম, মোজাম্মেল হক ভূঁইয়া এবং জাহিদুর রহমান শাহিন।
৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কে এম ওবায়েদুর রহমান, আবু জাফর মিয়া ও মো. নুরুন নবী সিদ্দিক। সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ বাদল, প্রচার সম্পাদক ইবনুল সাঈদ রানা, অফিস সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মো. রেজাউল করিম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক নাসরিন নাহার জেনেভা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ এস এম মামুনুর রহমান খলিলি, আইন বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোবহান খন্দকার, ক্রীড়া সম্পাদক নিবেদিতা দাস এবং মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত পারভিন নিভা নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে খন্দকার রফিকুল হোসেন কাজল, আবুল হোসেন, সালাহ উদ্দিন মাহমুদ, শিরীন হোসেন, মোসা. শাহিদা বেগম লিলি, এম. শামসুল আলম মাদল, কাজল ইসলাম, নাসরিন পারভীন শিল্পী, মো. মাহবুবুর রহমান খান, রবিউল হক, আশরাফ আলী, মো. সায়েদুল হক, এস এম ফজলুর রহমান, আবুল হাসেম চুন্নু, মো. এনামুল হক এনাম, ড. ফরিদ উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল আলম দুলাল, মো. মনিরুজ্জামান বাবুল, আফরোজা পারভীন সিলভিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আবু জাফর উজ্জ্বল এবং মো. আরিফুজ্জামান মামুনসহ সকল সদস্য নিজেদের পরিচয় তুলে ধরেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


More News Of This Category