বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

গজারিয়ায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় অভিযোগ. মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

গজারিয়ায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় অভিযোগ.
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিন মুন্সীর ছেলে সাজিদ মুন্সী (১৯) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। একপর্যায়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ওই এলাকার মৃত সোনা মিয়ার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে সাজিদ।

​সম্প্রতি ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।

​এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত সাজিদ মুন্সী বাড়ি থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

​এই বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category