বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সভাপতি নুরুল হোসাইন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম কক্সবাজার

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সভাপতি নুরুল হোসাইন
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হিসেবে সনদ গ্রহণ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন।
গত ২, ৩ ও ৪ জুলাই ২০২৬ কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. এনায়েত করিম। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রফেসর ড. সলিমুল্লাহ খান, প্রধান বক্তা ড. এনায়েত করিম, প্রধান প্রশিক্ষক ড. দেলোয়ার হোসেনসহ উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে সনদ গ্রহণ করেন নুরুল হোসাইন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং পেশাগত নৈতিকতাসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে নুরুল হোসাইন বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


More News Of This Category