রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline :
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তুরাগে চান মিয়া বেপারীর আয়োজনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ধর্মপাশায় সরকারি কাজে বাধা ও থানা পুলিশকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গেফতার রবি মিয়া,,, মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,, কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ সাংবাদিক দেখলেই দরজা বন্ধ করে দেন কুমিল্লার ডিসি কুমিল্লার ডিসি রোজী আক্তারের বিরুদ্ধে লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যা’কমেইল ও অ’নৈতিক কর্মকাণ্ডের অ’ভিযোগ লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া লালমনিরহাটে অননুমোদিত দই বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া আউশকান্দি সিএনজি- অটোরিক্সা শ্রমিক সংঘটনের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ঋাবে সম্পন্ন- সভাপতি খালেদ, সাধারণ সম্পাদক মাহিদুল। বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

কুড়িগ্রামে সুপারির বাগানে অভিনব কায়দায় গাঁজা চাষ: পুলিশের অভিযানে উদ্ধার।

Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি

রওশন বাবু

, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৃথক দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ছোট-বড় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

​আজ বুধবার (১ জুলাই) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুপারি বাগান দুটিতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়। অভিযানের সময় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এসআই জাহিদসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

​অনুসন্ধানে জানা গেছে, জব্দকৃত গাঁজা গাছগুলো স্থানীয় মাদক কারবারি মো. মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, মঞ্জু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সুপারি বাগানের আড়ালে এই নিষিদ্ধ চাষবাস চালিয়ে আসছিলেন। এলাকায় তিনি একজন চিহ্নিত মাদকাসক্ত ও কারবারি হিসেবে পরিচিত। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

​ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এলাকাটি ভারতীয় সীমান্তসংলগ্ন এবং এখানে প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে গোপনে গাঁজার চাষ করছে। অপরাধীদের এই অপতৎপরতা রুখতে পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category