বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৬ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ লিটার দেশীয় মদ উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন ২০২৬ তারিখে গাইবান্ধা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় মৃণাল কান্তি (৪৮), পিতা- মৃত বাসুদেব বর্মনের বাড়ির সামনে পুলিশ লাইন্সগামী পাকা সড়কে অবস্থানকালে বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০)-কে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে একটি সাদা কাপড়ের বস্তার ভেতর বিভিন্ন বোতলে সংরক্ষিত মোট ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় মদের আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা। এ সময় দেশীয় মদ বিক্রির নগদ ৭০০ টাকাও জব্দ করা হয়। অভিযানে আকাশ চন্দ্র বর্মন (২২)-কেও গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-৬১, তারিখ: ৩০ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category