রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

নলছিটিতে মৎস দপ্তরের ছাগল বিতরনে অনিয়মের অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বিতরণ স্থগিত।

Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

 

এম. শফিক মাহমুদ সোহান, নলছিটি ( ঝালকাঠী ) প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে জেলেদের মাঝে ছাগল বিতরনে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অবস্থায় বিতরণ স্থগিত করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:সালাউদ্দিন খান সেলিম। ৭ জুলাই রবিবার ২০ জন হতদরিদ্র জেলের মধ্যে ৪০ টি ছাগল বিতরনের জন্য ঠিকাদারের মাধ্যমে ক্রয় করে আনেন উপজেলা মৎস্য বিভাগ।
সরবরাহকৃত ছাগলের মধ্যে কিছু বড় আকারের ছাগল থাকলেও বেশ কিছু ছাগল আকারে খুবই ছোট থাকায় বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যানের নজরে পরলে তিনি তাৎক্ষনিক অবস্থায় ছাগল বিতরণ অনিয়মের অভিযোগে তা বিতরন কার্যক্রম স্থগিত করে দেন। সরকারি নিয়ম মোতাবেক ছাগল সরবরাহের নির্দেশনা দেন। এতে ছাগল না নিয়েই ফেরত যান জেলেরা। এ বিষয়ে নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম বলেন, উপজেলার কোনো দপ্তরের অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই উপজেলার সকল দপ্তরের সেবা নিশ্চিতে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাদের প্রতিবেদক এ অনিয়মের বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী কাছে জানতে চাইলে তিনি বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ছাগল সরবরাহ করেছেন। বিধি মোতাবেক প্রতি দুইটি ছাগলের ওজন চৌদ্দ কেজি থাকার কথা। এখানে কিছু ছাগলের ওজন দশ কেজির উপরেও আছে তবে আট কেজির নিচে নেই। ছাগল গুলো ফেরত পাঠানো হয়েছে ঠিকাদারকে সমান আকারের সঠিক ওজনের ছাগল সরবরাহ করাতে বলেছি। ফের ছাগল সরবরাহ করে তা খুব শিঘ্রই বিতরন করা হবে।


More News Of This Category