রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

মাদক কোনো সমাধান না, এটা জীবন ধ্বংসের কারণ” এ. টি. এম. কামরুল ইসলাম মোঃ আলমগীর মোল্লা

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মাদক কোনো সমাধান না, এটা জীবন ধ্বংসের কারণ” এ. টি. এম. কামরুল ইসলাম

মোঃ আলমগীর মোল্লা

কালিগঞ্জ (গাজীপুর) ১০ জুন ২০২৬ মাদক কোনো সমস্যার সমাধান না, বরং এটা জীবন ধ্বংসের অন্যতম কারণ” – এ কথা বলে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “তথ্য আপা” প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় “গ্রাম আদালত” বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।

বাল্যবিবাহের কুফল, আইনি শাস্তি এবং এটা প্রতিরোধে গ্রামীণ নারীদের সচেতন ও সোচ্চার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক বর্জন এবং পরিবার থেকে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
স্বল্প সময়ে, কম খরচে এবং ঘরের কাছেই আইনি সেবা পেতে গ্রাম আদালতের কার্যকারিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বার্ষিক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব জাকির হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক নারী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা একটা প্রগতিশীল ও অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

১. উপজেলা_প্রশাসন_কালিগঞ্জ
২. সচেতনতামূলক_সভা
৩. বাল্যবিবাহ_প্রতিরোধ
৪. মাদককে_না_বলি
৫. গ্রাম_আদালত
৬. জনসচেতনতা


More News Of This Category