রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

গাইবান্ধায় বুদ্ধিপ্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ: প্রধান আসামি ভাতিজা গ্রেফতার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

১২ জুন, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ভাতিজা মো. আতিকুর রহমান ওরফে আতাবকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

​শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন বুদ্ধিপ্রতিবন্ধী এবং গ্রেফতার হওয়া আতিকুর রহমান সম্পর্কে তার ভাতিজা। মামলার বাদী, ভুক্তভোগী এবং অভিযুক্ত ব্যক্তি একই বাড়িতে বসবাস করেন।

​অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে বিকেলে ভুক্তভোগী নারী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে অভিযুক্ত আতিকুর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় বাদীর অপ্রাপ্তবয়স্ক কন্যা ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখান। পরে বাদীর স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে নিজ ঘরে আশ্রয় নেন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে আটকে রাখলেও, পরবর্তীতে আতিকুরের স্বজনরা হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-৩৩) দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

​র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category