রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে মোট ১৩৯ (একশত ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

মাননীয় পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক এবং মাননীয় সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান, এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলাম, এএসআই (নিঃ) সোহানুর রহমান, এএসআই (নিঃ) মাহমুদুল হক খান, এএসআই (নিঃ) এমদাদুল হক এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

প্রথম অভিযানে ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দি এলাকায় আবুল কাশেমের পোল্ট্রি ফার্ম সংলগ্ন চালাকচর-বড়চাপা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মাহমুদুল হক খান, এএসআই (নিঃ) এমদাদুল হক ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এ সময় শাওন (২৫) ও সোহাগ (২৭) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে যথাক্রমে ০৮ (আট) পিস ও ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবা ১৯ (উনিশ) পিস।

পরবর্তীতে একই রাতে আনুমানিক ০৩:২০ ঘটিকায় মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় কর্ণেল রব ইটভাটা সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলাম-এর নেতৃত্বে এএসআই (নিঃ) সোহানুর রহমান ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে শামীম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

দুই অভিযানে সর্বমোট ১৩৯ (একশত ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মনোহরদী থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।” পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিনি আরও বলেন, “মনোহরদী থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।”

More News Of This Category